নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা  নিক্ষেপ
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এই পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা তা দ্রুত নিভিয়ে ফেলে। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা অন্তত ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে শাখাটিতে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি শাখাটির। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ দিকে এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এলাকাবাসীসহ ব্যাংকটিতে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিদের মাঝে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন