নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে সাবেক যুবদল নেতার বয়লারে মাদক সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক করেছে পুলিশ। মোবাইল কোর্টে আটককৃতদের কারাদণ্ড সহ জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলা শহরের মধ্য বাজার এলাকার প্রদীপ কুমার দেব (রজ্জুর) ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (৩০),উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের বিএনপি নেতা মৃত আবুল কালাম এর ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৮) এবং ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৬০)। জানা গেছে, ১৫ নভেম্বর রোববার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের মাদক সেবন অবস্থায় ওইস্থান থেকে আটক করে। ১৬ নভেম্বর সোমবার বেলা ১০ টার দিকে পুলিশ তাদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর কার্যালয়ে হাজির করেন।
এসময় মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আটককৃত ওই ৩ জনের প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। এদিকে পুলিশ জানান, ছাত্রলীগ নেতা তনু কুমার দেবকে চলতি বছরের ১৬ জুন মাসের একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে। অপর দিকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে ২০২১ সালে উপজেলা যুবদলের সদস্য পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কাার করা হয় বলে সংগঠনটির স্থানীয় নেতারা জানান। সংশ্লিষ্ট সুত্র জানান, দন্ডপ্রাপ্ত ওই তিন জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার