৭০,পাবনা- ৩ এর চুড়ান্ত ভোটার তালিকায় ভোট কেন্দ্র ১৭৬ টি ও ভোটার সংখ্যা-৪,৮৬,৮০৪ জন

৭০,পাবনা- ৩ এর চুড়ান্ত ভোটার তালিকায় ভোট কেন্দ্র  ১৭৬ টি ও ভোটার সংখ্যা-৪,৮৬,৮০৪ জন
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

মহান জাতীয় সংসদের ৭০,পাবনা- ৩, চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত। পাবনা জেলার চাটমোহর,ভাগুড়া এবং ফরিদপুর উপজেলা চলনবিলের দক্ষিণ পাড়ে অবস্থিত বলে যেমন প্রসিদ্ধ তেমনি রাজনৈতিক ভাবেও খুবই গুরুত্বপুর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাবনা-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি এবং মোট ভোটার সংখ্যা ৪,৮৬,৮০৪ জন। গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৭০,পাবনা- ৩ আসনের তিন উপজেলার ভোটার তালিকায় মোট ভোট কেন্দ্র ১৭৬ টি এবং বুথ বা কক্ষের সংখ্যা ৯৩০ টি। তিন উপজেলার মোট ভোটার সংখ্যা ৪,৮৬,৮০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৪৩,৯৩৬ জন ও নারী ভোটার ২,৪২,৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজরা ভোটার সংখ্যা ৬ জন।

চাটমোহর উপজেলা গঠিত ১টি পৌরসভা এবং ১১ টি ইউনিয়ন নিয়ে। উপজেলার চুড়ান্ত ভোটার তালিকা অনুসারে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৭ টি। মোট বুথের সংখ্যা ৪৮৫ টি। চাটমোহর উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৬০,১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৩০,৬৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,২৯,৪৪৮ জন। ভাঙ্গুড়া উপজেলা গঠিত ১টি পৌরসভা এবং ৬ টি ইউনিয়ন নিয়ে। উপজেলার চুড়ান্ত ভোটার তালিকা অনুসারে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫ টি। মোট বুথের সংখ্যা ২০৫ টি। ভাঙ্গুড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০৮,৯৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৪,২৮৭ জন এবং মহিলা ভোটারের সংখ্যা-৫৪,৬৭৯ জন , হিজড়া ভোটার সংখ্যা ২ জন।

ফরিদপুর উপজেলা গঠিত ১টি পৌর সভা এবং ৬ টি ইউনিয়ন নিয়ে। উপজেলার খসড়া ভোটার তালিকা অনুসারে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৪ টি। মোট বুথের সংখ্যা ২৪০টি। ফরিদপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১,১৭,৭১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৮,৯৮০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫৮,৭৩৫ জন এবং হিজরা ৪ জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ তালিকা ব্যবহার করা হবে। চাটমোহর উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের দফতর থেকে এ তথ্য জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ