ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ পানবরজের ব্যাপক ক্ষয়ক্ষতি রাজশাহী মোহনপুর
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর,পবা,তানোর,বাগমারা, পুঠিয়া দুর্গাপুর উপজেলার ঘূর্ণিঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠান ও পান বরজ সহ টিনের চালা কাঁচা, আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের আঘাতে এ অবস্থা হয়েছে। স্থানীয়দের সূত্রে আরও জানা যায়, সোমবার সন্ধ্যা প্রায় ৭ টার দিকে উত্তর-পূর্ব দিক থেকে হঠাৎ করে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় আসে । সবচেয়ে মোহনপুর , পবা উপজেলার বেশি আঘাত করে। মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিন বলেন, ‘মেম্বারদের নিয়ে ক্ষতিগ্রস্তদের পান বরজ শিক্ষাপ্রতিষ্ঠান ও টিনের চালের বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে । স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। পুরো ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’
সরে জমিনে ঘুরে দেখা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বেড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৫টি কক্ষ টিনশেট পাকা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের প্রায় ৪থেকে ৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের টিনশেড ভেঙে যাওয়ায় প্রায় ২৭০ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া করানো মারাত্মক হুমকি হয়ে পড়েছে। শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। ঘূর্ণিঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্তের বিষয়টি চেয়ারম্যান সহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত বিদ্যালয়টি মেরামত করা প্রয়োজন।’ এই ঘূর্ণিঝড়ে সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পান বরজ মোহনপুর উপজেলার ইউনিয়ন পরিষদ ধূরইল৩৪ হেক্টর, ঘাশিগ্রাম ১.০০ হেক্টর রায়হাটি ০.৫০ হেক্টর, মৌগাছী ১১.০০ হেক্টর বাকশিমল ১২.০ হেক্টর, জানাবাদ ৬.০০ হেক্টর কেশরহাট ০.৪০ হেক্টর ও ভুট্টা ভট্টাচার্য ১ হেক্টর গম ১০ হেক্টর ।এবিষয়ে মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও )আয়েশা সিদ্দিকা সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের করলে বলেন আমি অনেক পান বরজের ক্ষয়ক্ষতি দেখে এসেছি ও আরো তথ্য নিচ্ছি ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব