দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ দরবারে বার্ষিক মাহফিল আগামীকাল শুরু ।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব ( র.) এর দরবার শরীফে ঐতিহ্যবাহী দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল থেকে শুরু হবে। ইতোমধ্যে মাহফিলকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুইদিন ব্যাপী এ মাহফিলে প্রথমদিন শুক্রবার ( ৮ মার্চ) তাফসির ও ওয়াজ নসিহত পেশ করবেন, মুফাসসিরে কোরআন, খ্যাতিমান বক্তা মো. রফিকুল ইসলাম কাসেমী, মাও. মোঃ মোফাজ্জল হোসেন আব্বাসী। দ্বিতীয় দিন শনিবার ( ৯ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শায়খুল হাদীস আল্লামা মুফতি মাসুম কাসেমী, এবং মুফাসসিরে কোরআন, মুবাল্লিগে ইসলাম, শায়খুল হাদীস হাফেজ মাওলানা মো. ইসমাইল বোখারী ( কাশিয়ানী)। এছাড়াও দেশ বরেণ্য স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন।
মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে মাহফিলের জন্য স্টেজ ও বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। প্রায় লক্ষাধীক মুসল্লী প্যান্ডেলের ভিতর বসে ওয়াজ শুনতে পারবে। এছাড়া মুসল্লীদের ওজু, গোসলখানা-সহ মাহফিলের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি গত বছরের চেয়ে এবার মাহফিলে মুসল্লীদের উপস্থিতি অনেক বেশি হবে। মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান রাহমানীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সমাপ্ত হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন