চুয়াডাঙ্গার জীবন নগর থানার হাসাদাহ ইউনিয়ন পুরন্দর পুর গ্রামে অভিনব কায়দায়  এক মাসে ১৭ টা বাইসাইকেল চুরি

চুয়াডাঙ্গার জীবন নগর থানার হাসাদাহ ইউনিয়ন পুরন্দর পুর গ্রামে অভিনব কায়দায়  এক মাসে ১৭ টা বাইসাইকেল চুরি
ছবিঃ মশিউর রহমান

দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবন নগর থানার হাসাদাহ ইউনিয়ন পুরন্দর পুর গ্রামে অভিনব কায়দায়  এক মাসে ১৭ টা বাইসাইকেল চুরি হয়ে যায় ৷ গ্রামের খেটে খাওয়া দিনমজুর যারা পরের জমিতে কাজে যাওয়ার একমাত্র বাহন এই বাইসাইকেল, দুরের কোন মাঠে এই বাইসাইকেল রেখে একটু কাজে বসলেই এই বাইসাইকেল উধাও হয়ে যায় ৷ ঠিক ১৬/৮/২৬ ইং তারিখ বেলা আনুমানিক ১২ টার সময় গ্রামের উত্তর মাঠ থেকে আ রাজ্জাকের একটা বাইসাইকেল হারালে তৎখানিক সাইকেলের সন্ধানে বের হলে হাতে নাতে ধরা পড়ে একই গ্রামের মনার ছেলে মিরাজ,যাকে গাঁজা খোর মিরাজ নামেই এলাকায় পরিচিত ৷ বিগত হারানো সাইকেল ভুক্ত ভুগিরা সহ গ্রামের লোকজন গ্রাম্য সালিশি ডাকলে ঐ সালিশি আসতে অনীহা প্রকাশ করে ৷ পর ভুক্ত ভুগিরা জীবন নগর থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করলে অদ্য ২২/৮/২৬ ইং তারিখ হাসাদাহ পুলিশ ফাড়ি ইনচার্জের নেতৃত্বে বাদি বিবাদী উপস্থিতিতে বিচার কার্য শুরু হয় ৷ উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক আ সালাম মাষ্টার,সহ-সভাপতি লিটন মোল্লা,পুরন্দর পুর ১ নং ওয়ার্ড বিএনপির নেতা বকু বিশ্বাস,শরীফুল ইসলাম,মশিউর রহমান,হায়াত আলি আরও অনেকেই ৷ উপস্থিত সবার মাঝ থেকে হাসাদাহ ইউনিয়ন এর যুব দলের শামীম শেখ সরাসরি ঐ চোরের পক্ষে অবস্থান নেয়৷এবং অভিযোগ কারিকে ধমক দিয়ে  বিচার কার্য বাধা দেওয়ার চেষ্টা করে ৷ শামীম এর বিরুদ্ধে প্রতিবাদ করলে মশিউর রহমান সাবেক একজন সেনাসদস্য  উপরে চড়াও হয় ৷ এক পর্যায়ে উপস্থিত সকলের হস্তক্ষেপে শান্ত হয়৷ পরস্পরের জানা গেল এই মনার ছেলে মিরাজ মাদক আসক্ত ৷ মাদকের বিরুদ্ধে যখন দেশের সরকার জিরো ট্রলারে তখন শামীম শেখ নামের এই ব্যক্তি কিভাবে একজন মাদক আসক্ত চোরের পক্ষে অবস্থান নিলো৷ এলাকায় এই বিষয়টি মানুষ ভালো ভাবে নিচ্ছে না ৷  এলাকার মানুষের অভিযোগ এই শামীম শেখ ও মাদকের বড় সেন্টিগেট৷  পুলিশ দ্রত তদন্ত করলে এই সবের চোরের মুল হোতা বের হবে৷

দৈনিক বিজয় নিউজ/ মশিউর রহমান