বুড়িচংয়ে ফলের মৌসুম শেষ হলেও পাওয়া যাচ্ছে তরমুজ ও আম
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে ফলের দোকানে মৌসুমী ফলের পাশাপাশি পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন ফল তরমুজ ও আম । ফলের বাজারে এসেছিলেন সুফিয়া বেগম, একটি তরমুজ ও দুই কেজি আম ক্রয় করলেন ৫৪০ টাকা দিয়ে ।তরমুজ ও আম ক্রয় করতে পেরে তিনি বেজায় খুশি । তিনি জানান, তিনি অন্য ফল ক্রয় করতে আসলে ও বাজারে এসে আম এবং তরমুজ পাওয়ায় অন্য ফল ক্রয় না করে আম ও তরমুজ ক্রয় করলেন। তিনি আরো জানান ,এ সময় আম ও তরমুজ পাওয়া যাবে তার জানা ছিল না দাম ক্রয় দাম ও ক্রয় ক্ষমতার মধ্যে । ফল বিক্রেতা আলী হোসেন জানান ,ফলের বাগানের চাষীরা তাদের জমিতে সারা বছর তরমুজ চাষ করায় ও বারো মাসি আমের বাগানে আম উৎপন্ন হওয়ায় বাজারগুলোতেও প্রচুর পরিমাণ তরমুজ আম পাওয়া যাচ্ছে ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ