ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। ‎হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম ও মুহাম্মাদ আনোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদ, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মুহাম্মাদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমাদ তাক্বী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল মোত্তালেব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
‎উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম