কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় জলমহল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় কেশবপুর উপজেলার ১৫ টি উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্য অফিসার জনাব মোঃ মনিরুল মামুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, কেশবপুর থানা অফিসার্স ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুন্সী আছাদুজ্জামান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু (অতিরিক্ত দ্বয়িত্বে), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সাংবাদিকবৃন্দ সহ অন্যন্য সম্মানিত ব্যাক্তিবর্গ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, উপজেলা পরিষদরে পুকুর, কেশবপুর থানার পুকুর, হাসপাতালের পুকুর, উপজেলা পাবলিক মাঠ সংলগ্ন ভূমি অফিসের পুকুর, খাদ্য গুদামের পুকুর, পানি উন্নয়ন বোর্ডের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ পুকুর, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা পুকর, আলতাপোল আশ্রায়ন প্রকল্পের পুকুর, মধুপল্লী পুকুর, বিল চাতরা, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, সন্ন্যাসগাছা আশ্রায়ন প্রকল্পের পুকুর, আগরহাটি আশ্রায়ন প্রকল্পের পুকুর, বাইলের বিলে মোট ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। অন্যদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তা (কেশবপুর) এর পক্ষ থেকে আজ কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় ৩০ কেজি মাছের পোনা মাদ্রাসা পুকুরে অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জনাব নুরুজ্জামান চৌধুরী সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ