ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে নেশা করে বাবা-মাকে মার দূর এর অভিযোগে একজন কে একবছর জেল দেওয়া হয়েছে
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত সরতাজবাহেরা, তারুন্দিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে বেলাল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় তার বৃদ্ধ বাবা-মাকে মার দূরের অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করার বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল