দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগরের ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগরের ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মতিন সওদাগরের বড় ছেলে দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগর দৌলতপুর ও মঙ্গলকান্দি গ্রামে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার বিকেলে দৌলতপুর মাঠে দৌলতপুর, মিঠাইভাঙ্গা, আলগীরচর, দয়রাকান্দি, আড়ালিয়াকান্দি গ্রামের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে বৈঠক করেন ও দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কুশল ও মত বিনিময় করেন। এসময় বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, মরহুম মতিন চেয়ারম্যান ছিলেন একজন জনবান্ধব নেতা। উনার বড় ছেলে সজিব সওদাগর খুবই ভালো মনের মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দুলালপুর ইউনিয়নের উন্নয়ন হবে। আমরা তাকে সমর্থন করি। নির্বাচনে আমরা তার পাশে থাকবো, এবং তাকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাব।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী সজিব সওদাগর বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আমার বাবা দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি আপনাদের সেবায় কাজ করে গেছেন। আমার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের সেবায় কাজ করতে চাই। চেয়ারম্যান পদে আপনারা আমার পাশে থেকে আমাকে সমর্থন দিবেন ও আমার জন্য দোয়া করবেন। এরপর সন্ধায় তিনি দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে হ্যান্ডশেক, কুলাকুলি, কুশল এবং মতবিনিময় করেন। স্থানীয় জনগন তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করেন। আগামী চেয়ারম্যান নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার আশা ব্যক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ