পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী বসক বাজার তেলের পাম্পের মোড়ে আজ সকাল সোয়া আট ঘটিকার সময় বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন এক মোটর সাইকেল আরোহী কে চাপা দেয়। এতে বাইকটি দুমড়ে মুচড়ে যায়।বাইকের আরোহীর মাথার অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বের হয়ে ঘটনা স্থলে তার প্রান হারায়। বৃষ্টির কারণে লোকজনের আনাগোনা না থাকায় লাসটি এক থেকে দেড় ঘণ্টা সড়কে পরে থাকে। অবশেষে স্থানীয় লোকজন এসে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাস টি উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী