বিশ্ব মানবপাচার বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র্যালি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রতারণার ফাঁদে বন্দি" এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালিত হয়। অনেকেই সরকারি নিয়ম-কানুন অনুসরণ না করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন, ফলে তারা নানা ধরনের প্রতারণা, শোষণ ও ঝুঁকির মুখে পড়েন। অনিরাপদ অভিবাসনের সুফল-কুফল এবং মানব পাচারের বাস্তব ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা ও বাস্তব দৃষ্টান্ত প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ও উপলব্ধি সৃষ্টি করা সম্ভব। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১ টায় বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ' Combatting Human Trafficking, People Smuggling, and Cyber Scams - 4p framework' প্রকল্পের আওতায় আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সিরাজগঞ্জ সদর, মুলিবাড়ি সয়দাবাদ সিরাজগঞ্জ চত্বরে এক বনার্ঢ়্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালির পূর্বে এর উদ্বোধন করেন সিরাজ গঞ্জ সদর টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানা । পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এক মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান,।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্তঅধ্যক্ষ মোঃ সোহেল রানা তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত সকলকে এ ধরনের কোনো ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়া মানব পাচার প্রতিরোধে ব্র্যাকের গৃহীত কার্যক্রমের প্রশংসা করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর প্রমা প্রিসিলা ম্রং। তিনি বলেন, “মানব পাচার বর্তমানে আলোচিত বিষয়। অনলাইনে ভুয়া চাকরির প্রলোভন ও দালালের মিথ্যা আশ্বাসে অনেকে অবৈধভাবে বিদেশে গিয়ে মানবপাচার ও প্রতারণার শিকার হচ্ছে, এমনকি দালালের মাধ্যমে বিদেশ গিয়ে অনেকে সাইবার স্ক্যাম সেন্টারে বিক্রি হয়ে যাওয়ার নজিরও আছে। মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।” তিনি আরো বলেন, “মানুষ মানব পাচারের শিকার হওয়ার অন্যতম কারণ হলো তারা সঠিক তথ্য জানেন না—কাগজপত্র বৈধ আছে কী না তা যাচাই করা, কোন এজেন্সিকে বিশ্বাস করা যায়, রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই, সঠিক ভিসায় বিদেশে যাচ্ছেন কী না তা যাচাই- এগুলো জানে না বিধায় তারা সহজে যাওয়ার জন্য দালালকে বেছে নেন।” রেমিট্যান্স দেশের আয়ের একটি বড় উৎস উল্লেখ করে তিনি সরকারিভাবে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে অভিবাসন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন, যাতে মানব পাচারের সংখ্যা কমে আসে। উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট