কামারখন্দে সিএনজি-অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে আব্দুল্লাহ আল কায়েসের মতবিনিময়,টি-শার্ট বিতরণ

কামারখন্দে সিএনজি-অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে আব্দুল্লাহ আল কায়েসের মতবিনিময়,টি-শার্ট বিতরণ
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি, অটোরিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা  করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এবং কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।পরে শ্রমিকদের মাঝে উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করেন তিনি। শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় কামারখন্দ উপজেলার জামতৈল সিএনজি স্টেশনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং তাদের জীবনযাত্রার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল্লাহ আল কায়েস। বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, “আমরা সবাই কামারখন্দের মানুষ। এই মাটি, এই এলাকার মানুষ এবং এখানকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। তবে আপনাদের কাছে আমার একটি দাবি—আপনারা এলাকার মানুষের সমস্যাগুলো আমাকে জানাবেন।
কামারখন্দের কোন রাস্তা খারাপ, কোন রাস্তা সংস্কার করা প্রয়োজন, কোথায় মানুষের চলাচলে সমস্যা হচ্ছে—এসব তথ্য আপনারা আমাকে দেবেন। শুধু রাস্তার সমস্যাই নয়, আমাদের আশপাশে এমন অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে দু’বেলা দু’মুঠো খাবার খেতে পারছেন না, চিকিৎসা করাতে পারছেন না কিংবা টাকার অভাবে সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। আপনারা সেই অসহায় মানুষগুলোর সন্ধান আমাকে দেবেন। আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাবে, অসহায় মানুষ সহযোগিতা পাবে এবং অর্থের অভাবে কেউ চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বিএনপি পরিবারের একজন কর্মী হিসেবে আমিও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়, তা বাস্তবায়নে আমাদের প্রত্যেক কর্মীকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়; রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার ও কল্যাণের জন্য। আমি নির্বাচন করব কি করব না, সেই হিসাব এখন করার সময় নয়। নির্বাচন যখন আসবে, তখন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের পাশে থাকা, মানুষের সমস্যাগুলো জানা এবং সাধ্যমতো সেগুলো সমাধানের চেষ্টা করা। আপনারা সারাদিন মানুষের মাঝে থাকেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার গাড়িতে যাতায়াত করেন। চলাচলের সময় তারা নানা সমস্যার কথা জানান। তাই আপনাদের কারও কোনো সমস্যা থাকলে, এলাকার কোনো রাস্তা সংস্কারের প্রয়োজন হলে কিংবা কোনো অসহায় মানুষের সহযোগিতা প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন।

আমরা চাই কামারখন্দের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক। এলাকার উন্নয়ন হোক, যোগাযোগব্যবস্থা ভালো হোক, অসহায় মানুষ সহযোগিতা পাক এবং আমাদের সন্তানরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে আমরাও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এটাই আমার এবং আমার নেতা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দাবি—কামারখন্দের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী সরকার, উপজেলা বিএনপির এম এ আলীম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, জামতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কায়েস রেজা লিখন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলীম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শান্ত, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ লাভলু, সাংগঠনিক সম্পাদক একরামুল করিম আজাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলামসহ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে শ্রমিকদের মাঝে উপহার হিসেবে টি-শার্ট বিতরণ করা হয়। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট