গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না- মাওলানা শাহীনুর আলম
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০ ১ আগষ্ট ২০২৬) বিকেলে পৌর শহরের দরগা রোডস্থ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সংক্ষিপ্ত সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎপত্তিস্থলে এসে এক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের মানুষকে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশের সুযোগ তৈরী করে দিয়েছে। সুতরাং গণভোটের গণরায় মানতে হবে। ৭০% মানুষের রায়কে অবজ্ঞা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা কোনভাবেই সম্ভব নয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শহর জামায়াতের আমির আব্দুল লতিফের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারী হাফিজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহা্ম্মাদ শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির মোঃ আনোয়ার হোসেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট সাইদুল ইসলাম, কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সেক্রেটারি ছাত্রনেতা নাজমুল হাসান প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মুজিব সড়ক দিয়ে গিয়ে চৌরাস্তা পার হয়ে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে দরগা রোডে গিয়ে শেষ হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট