নরসিংদীর শিবপুরে ১৪ কেজি গাজা সহ ৪জন মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীর শিবপুরে ১৪ কেজি গাজা সহ ৪জন মাদক ব্যবসায়ী  আটক
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ)/ মোবারক হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ চেকপোস্ট পরিচালনাকালে নরসিংদীর শিবপুর থানাধীন শাষপুর (ইটাখোলা) সাকিনস্থ মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে ২৪ইং ডিসেম্বর বুধবার, বিকেলে (ঢাকা-সিলেট মহাসড়ক) পাঁকা রাস্তায়,১৪ (চৌদ্দ) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন:মোঃ ইমতিয়াজ আহমেদ রাজন (২৪) পিতা- মৃত মিজাম উদ্দিন, সাং শ্রীনগর থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ,পাভেল মিয়া (২৫) পিতা- মোঃ শুক্কুর মিয়া সাং শ্রীনগর থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ,মোঃ জীবন মিয়া (২৪) পিতা- আমির হোসেন সাং শ্রীনগর থানা ভৈরব জেলা কিশোরগঞ্জ,মনোয়ারা বেগম (৩৫) পিতা আব্দুর রহমান স্বামী কাউসার খান সাং গোয়ালগাঁও থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ এ/পি- উনিশে টাউয়ার (হারুনের টিনসেট বাড়ির ভাড়াটিয়া) থানা জয়দেবপুর জেলা গাজীপুর।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন