টেকনাফে রাখাইন বু্ড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ তম দ্বি- বার্ষিকপ্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ রাখাইন সম্প্রদায়ের অন্যতম সংগঠন রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন নের ১৯ তম দ্বি- বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর( বৃহস্পতিবার) এই উপলক্ষে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী জ্যোতিকরণ বৌদ্ধবিহার হলরুমে দিনব্যাপী অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন।সংগঠনের মহাসচিব সাজেন অং এর সঞ্চালনায় ও প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সদস্য ডাঃ মায়ানু র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লেঃ কর্ণেল থিন। অনুষ্ঠানে প্রধানঅতিথি / বিশেষ অতিথি বৃন্দের আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের গতানুগতিক নিয়মানুসারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করাহয়।
এতে সভাপতি মংহ্লাচিং,সিনিয়র সহ সভাপতি অংছিং,সহ সভাপতি ক্রিবু,সহ সভাপতি নাই নাই, মহাসচিব সাজেন অং,যুগ্ম মহাসচিব ডহ্লাচিং,যুগ্ম মহাসচিব ক্যাওয়াংমে, অর্থসম্পাদক উথেন চ্যাংচা, দপ্তর সম্পাদক থেংক্য,সাংগঠনিক সম্পাদক(১) থোয়াই অং, সাংগঠনিক সম্পাদক (২) উ খিংছ,সাংগঠনিক সম্পাদক (৩) আবু মং, তথ্যপ্রচার ও প্রাকাশনা সম্পাদক ক্যা টিং,ধর্মও সমাজ কল্যাণ সম্পাদক মংথেনলী,শিক্ষা সাংস্কৃতিক ও এনজিও বিষয়ক সম্পাদক মংখিংওয়া,যুব ক্রীড়া ও ছাত্র বিষয়ক সম্পাদক মুই ছিং,মহিলা বিষয়ক সম্পাদক মালাউ,নির্বাহী সদস্য মংথোয়াই চো ও মামা ছেন লী। এসময় প্রধান অতিথি লেঃ কর্ণেল থিন বলেছেন রাখাইন সম্প্রদায়ের ঐক্য অটুট রাখতে এধরণের সংগঠনের বড় প্রয়োজন,তাই সংগঠনের সাংবিধানিক নিয়ম মেনে এই সংগঠনকে ঐক্যবদ্ধভাবে ঠিকিয়ে রাখতে হবে,তা না হলে বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য ধরে রাখা কঠিন হবে। উক্ত দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে দেশের প্রত্যন্তঅঞ্চল থেকে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে অতিথি,উপদেষ্টাসদস্য সহ বিভিন্ন ক্যাটাগরীর দায়িত্বপালনকারী সম্মানিত ব্যক্তিবর্গ কে সম্মাননা ক্রেস্ট পুষ্পমাল্যপ্রদানের মাধ্যমে সম্মানীতকরা হয়।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক