দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি!

দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর  ৩ আসনে  প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর ৩ আসনের প্রার্থী হওয়ার দাবীতে দিনাজপুর জেলা বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে,জেলা চাউল কল মালিক গ্রুপ এর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি,সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ একত্রিত হয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১ নভেম্বর ২০২৫ রাত ৮ টায় আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসন থেকে দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে প্রার্থী হওয়ার দাবীতে দিনাজপুর জেলা বিএনপি,অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপির সকল নেতৃবৃন্দ আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী করার পক্ষে মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানে থাকা সকল নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,জেলা বিএনপিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে দিনাজপুর সদর ৩ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী করার কোন বিকল্প নেই।

অনুষ্ঠান থেকে অবিলম্ব বেগম জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান নেতৃবৃন্দ। আলোচনা সভায় দিনাজপুর সদর ৩ আসনে অন্যান্য সকল মনোনয়ন মপ্রত্যাশীকে ২৪ ঘন্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়ে নিজেদের অবস্থান থেকে সড়ে আসার আহবান জানানো পাশাপাশি বক্তারা আরও বলেন বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩ আসন কোনভাবেই যদি প্রার্থী না হতে পারে তাহলে সরাসরি তারেক রহমানের সঙ্গে কথা বলে চেষ্টা করব তারেক জিয়া নিজেই দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। যেকোনো ভাবেই হোক না কেন হয়ে তারেক জিয়া নইলে খালেদা জিয়াকে দিনাজপুর ৩ আসনের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। ইতিমধ্যেই অন্যান্য বক্তারা বলেন ঐক্যবদ্ধ হইতে গেলে যে সমস্ত জেলা বিএনপি কোতোয়ালি বিএনপি পৌরসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা মাঠ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ৩ আসনের প্রার্থী খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনের মধ্যে একজন আমাদেরকে আশা না দেন ততক্ষণ পর্যন্ত ৩ আসনের মাঠ আমরা ছাড়বো না। বিশেষ করে খালেদা জিয়া আসলেই কোন ভেদাভেদ দিনাজপুর জেলার মধ্যে থাকবে না।ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ দিনাজপুর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমরা।

এ সময় অন্যান্য বক্তারা আরো বলেছেন ইতি পুর্বে মরহু খুশিদ জাহান হক সাবেক এমপি যে ধরনের কাজ দিনাজপুরে করে গেছে তা স্বরণীয়। ১৭ বছরেও এক ইজি কাজ আওয়ামী লীগ সরকার করে নাই অনুষ্ঠানে সবাই ঐক্যবদ্ধ ভাবে সর্বপ্রথম খালেদা জিয়াকে সমর্থন দেন এরই মধ্যে প্রথমেই দিনাজপুর ৩ আসনের প্রার্থী হিসেবেই জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ খালেদা জিয়ার নাম ঘোষণা করেন। দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খারেকুজ্জামান বাবু,আলহাজ্ব মাহবুব আহমেদ,আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।এছাড়া অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি ও আহবায়কগন বক্তব্য রাখেন। আলোচনা সভায় দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদল, মৎস্যজীবী দলসহ বিএনপির সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোনাজাত করেন আলহাজ্ব মাহবুব আহমেদ তিনি এ সময় দোয়ার মাধ্যমে দুহাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দিনাজপুরে ৩ আসনের প্রার্থী হিসেবে দেখতে চান আল্লাহর কাছে এই দোয়া করে মোনাজাত সমাপ্ত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান