আলমডাঙ্গা উপজেলার ইউএনও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আলমডাঙ্গা উপজেলার ইউএনও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পৌর বিএনপি'র সভাপতি আজিজুর রহমান পিন্টু এর ছেলে ও তার বন্ধু মহলের  ৭ জনকে মাদক সেবন কালে হাতেনাতে ধরে, ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আলমডাঙ্গা শহরে ঘটনাটিকে ঘিরে বিশেষ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। আজিজুর রহমান পিন্টু পৌর বিএনপি'র সভাপতির কারণে। শহরের সু-নাগরিকরা মনে করে এই সকল নেতা ও নেতাদের  সন্তানদের কারণেই সমগ্র   আলমডাঙ্গা উপজেলা আজ মাদকের অভয়ারণ্য তে পরিণত হয়েছে। আলমডাঙ্গা শহর এবং সমগ্র উপজেলা যদি মাদকবিরোধী অভিযান নাগরিক আন্দোলনে পরিণত না করা হয়, এবং প্রশাসন যদি আন্তরিকতার সাথে এর প্রতিকার না করে, তাহলে অচিরেই সমগ্র উপজেলাতে মানবিক বিপর্যয় নেমে আসবে।

দৈনিক বিজয় নিউজ/ ইডি