মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে নেত্রকোনা থেকে আরও দুই আসামি গ্রেপ্তার

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে নেত্রকোনা থেকে আরও দুই আসামি গ্রেপ্তার
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)-এর নৃশংস হত্যাকাণ্ডের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, নেত্রকোনা পুলিশের সহযোগিতায় দুর্গাপুরের চায়না মোড়ে অভিযান চালিয়ে ভোর সাড়ে চারটার দিকে ডিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকায় জানানো হতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ