রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলম কে গ্রেপ্তার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে,সোমবার রাত পৌনে ১০টায় মাহিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর আলম (৫৬) কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও এলাকায় তার ‘পোষ্যপুত্র’ হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,নুর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান