নওগাঁর ধামইরহাট বাখরপুরে মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার পাঁচ,মাদক সেবনের উপকরণ জব্দ

নওগাঁর ধামইরহাট বাখরপুরে মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা,  গ্রেফতার পাঁচ,মাদক সেবনের উপকরণ জব্দ
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৬/২০২৬ তারিখ : বিকাল ৫ টা.৫০ মিনিটে ধামইরহাট থানাধীন ৪নং উমার ইউপির বাখরপুর গ্রামস্থ ধৃত আসামি মোঃ মনছুর আলী এর বসতবাড়ির রান্না ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০৫ পাঁচ জন মাদক সেবী

১| মোঃ জয়নাল হোসেন(৪৬), পিতা-মোঃ ইসমাঈল হোসেন,মাতা- মোসাঃ জরিনা বেগম, সাং-দৌলতপুর, ২| মোঃ মাহবুব আলম @ লেবু (৩৫), পিতা- মোঃ ময়েন উদ্দিন, মাতা-মোসাঃ মাহমুদা খাতুন, সাং-মালাহার,৩| মোঃ হাছেন আলী(২৭),পিতা-মৃত বাবুল হোসেন,মাতা-সোছাঃ ফেরেজা বিবি,৪| মোঃ মনছুর আলম(২৮),পিতা-মৃত মুকুল হোসেন,মাতা-মোসাঃ মঞ্জুয়ারা,৫| মার্সেল সরেন(৩৫),পিতা-জসেব সরেন,মাতা-স্বর্গীয় বুদিন হাসদা, সর্ব সাং-বাখরপুর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁগনকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থাঃ প্রক্রিয়াধীন|

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার