পাবনায় গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
পাবনায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং অর্থাৎ নেটওয়ার্ক শক্তিশালী করণের মাধ্যমে মানবাধিকার রক্ষা প্রকল্পের আওতায় “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা”শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের আব্দুল হামিদ রোডের ডিএইচআরএমও কার্যালয়ে এ সংলাপ আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক পাবনার সভাপতি আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও মানবাধিকার কর্মী নাজনীন শবনম প্রমূখ। পাবনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী ধারণাপত্র উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি পাবনার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। মুক্ত আলোচনায় অংশ নেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ ও ডেইলি স্টারের আহমেদ হুমায়ুন কবীর তপু। অন্যদের মধ্যে পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি রুমি খন্দকার, ভোরের কাগজের রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, ৭১ টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, চ্যানেল ২৪-এর শাহীন রহমান, দীপ্ত টেলিভিশনের আরিফ আহমেদ সিদ্দিকী, মাছরাঙা টেলিভিশনের শহীদুল ইসলাম রিজু, দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, দৈনিক পাবনার সময়ের প্রকাশক শীলা চৌধুরী, স্টার নিউজের শামসুল আলম, এখন টিভির মাসুদ রানা, ঢাকা পোস্টের রাকিব হাসনাত, এনটিভি অনলাইনের জুবায়ের খান প্রিন্স, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা রনি ইমরান ও দৈনিক সংবাদ সংযোগের খালেদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। সংলাপে গণতন্ত্র, মানবাধিকার, তথ্য অধিকার আইন, ভুয়া সংবাদ প্রতিরোধ ও সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে চার সদস্যবিশিষ্ট একটি সাংবাদিক ও মানবাধিকার নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়, যা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান