নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০ইং মে,রবিবার সকালে,মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহান কেয়া। উক্ত সভায় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য, খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৩ আসনের, সংসদ সদস্য,মনজুর এলাহী। সভায় জেলার বিগত মাসের সামগ্রিক আইন-শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি উপস্থাপন করা হয়, আগামী দিনগুলোতে নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণে উপস্থিত সবাই গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। নরসিংদী জেলায় আইন-শৃঙ্খলা পরস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর-গ্যাং, চোরাচালান, বাল্যবিবাহ, মানবপাচার, খুন, রাহাজানি এবং অবৈধ দখল বাণিজ্যের বিরুদ্ধে অভিযান জোরদান করার ব্যপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন