ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডে বড় পরিবর্তন আনল ইসি
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
অনলাইনে আবেদন বাধ্যতামূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যেভাবে করবেন রেজিস্ট্রেশন
ওয়েবসাইটে প্রবেশ করে ধাপে ধাপে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
ইমেইল ঠিকানা
মোবাইল নম্বর
পাসওয়ার্ড
প্রদান করতে হবে। সব তথ্য পূরণ শেষে আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
লগইন করে আবেদন
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করতে হবে।
স্থানীয় সাংবাদিকদের (জেলা–উপজেলা) ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আবেদনকারীর বর্তমান কর্মস্থলের তথ্য প্রদান বাধ্যতামূলক। এ জন্য বিভাগ, জেলা, নির্বাচনী আসন এবং উপজেলা/থানার তথ্য নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে।
আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ
প্রথম ধাপ : ব্যক্তিগত তথ্য
আবেদনকারীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও লিঙ্গ উল্লেখ করতে হবে।
দ্বিতীয় ধাপ : গণমাধ্যম প্রতিষ্ঠানের তথ্য
গণমাধ্যমের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। প্রয়োজনে নিবন্ধন সনদ ও সর্বশেষ প্রকাশিত পত্রিকার কপি সংযুক্ত করতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা ফাইল আকারে আপলোড করতে হবে। একই সঙ্গে তালিকায় আবেদনকারীর নামের ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে।
গাড়ির স্টিকার সংক্রান্ত তথ্য
গাড়ির স্টিকার প্রয়োজন হলে ‘হ্যাঁ’ অপশন নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিতে হবে।
চূড়ান্ত সংযুক্তি
আবেদনের শেষ ধাপে
অফিস আইডি কার্ড
ইস্যুর তারিখ ও মেয়াদ
আবেদনকারীর ছবি
স্বাক্ষর
জাতীয় পরিচয়পত্র
নির্ধারিত ঘরে ফাইল আকারে আপলোড করতে হবে।
সব ধাপ সঠিকভাবে সম্পন্ন করে সবুজ বোতামে ক্লিক করে আবেদন জমা দিলে আবেদন সম্পন্ন হয়েছে বলে দেখাবে।
কিউআর কোডযুক্ত কার্ড
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর কোড সংবলিত একটি কার্ড পিডিএফরম্যাটে প্রদান করবে। ওই কার্ড প্রিন্ট করে সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় আইনি অনুমোদন পাবেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম