বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজের উদ্যোগে ২০২৬ সালের ক্যাপিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ জানুয়ারী বিকাল ৩টায় কলেজের নতুন ভবনের গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। প্রধান অতিথি ও অন্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নার্সিং পেশার গুরুত্ব, নার্সদের মর্যাদা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, নার্সিং একটি মানবিক ও সম্মানজনক পেশা, যা দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। নার্সদের জন্য দেশে ও বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে ব্যাপক সুযোগ রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে মানবিকতা, নিষ্ঠা ও বিনয় বজায় রাখার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস'র উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, চিকিৎসা শিক্ষা-২ ডোমেইন প্রধান ডাঃ এ এইচ এম আখতারুজ্জামান ও টিএমএসএস'র উপদেষ্টা ও টিএনসি গভর্নিং বডির সদস্য আয়শা বেগম। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দায়িত্ববোধ ও অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান