এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সীর শুভেচ্ছা

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়  বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সীর  শুভেচ্ছা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী কুমিল্লার বুড়িচং উপজেলাসহ সারা দেশের সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী। এক শুভেচ্ছা বার্তায় আবু নাছের মুন্সী বলেন, "এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘ পরিশ্রম আর অধ্যবসায়ের পর আজ তোমরা এই বড় পরীক্ষায় বসতে যাচ্ছ। আমি দোয়া করি, তোমরা যেন সুস্থ ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারো।" তিনি আরও বলেন, "তোমাদের হাত ধরেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। মেধা ও সততা দিয়ে তোমাদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" এসময় তিনি পরীক্ষার্থীদের মনোবল বজায় রাখার পরামর্শ দেন এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতিও শুভকামনা জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ