গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে রেলমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান

গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে  রেলমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস যাত্রা বিরতির দাবীতে নাগরিক কমিটির আয়োজনে মাননীয় রেলমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার মাধ্যমে এ স্মারকলিেি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও ওয়াকার্স পার্টির সভাপতি জননেতা এম এ মতিন মোল্লা,,জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মামুনুর রশিদ মামুন, রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহআলম সরকার সাজু জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, আওয়ামী লীগ নেতা গোলাম কাদির মিঠু, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক আলমগীর হোসেন, জোবাইদির রহমান সাগর সহ নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু