ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ভূল্লী ডিগ্রি কলেজে বিশাল র‍্যালি

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ভূল্লী ডিগ্রি কলেজে বিশাল র‍্যালি
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

‎ঠাকুরগাঁও ভূল্লী উপজেলা ভূল্লী ডিগ্রী কলেজ এর আয়োজনে  ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ভূল্লী ডিগ্রি কলেজের আয়োজনে আনন্দঘন পরিবেশে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‎রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ র‍্যালিতে ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‎র‍্যালিটি ভূল্লী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভূল্লী বাজারের চৌরাস্তা পর্যন্ত যায়। পরে সেখান থেকে পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে এসে র‍্যালিটি শেষ হয়। এ সময় পুরো র‍্যালিজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্লোগান দেন তারা। ‎এ সময় ভূল্লী ডিগ্রি কলেজের শিক্ষকরা বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের গর্ব। তাঁর রাষ্ট্রপতি হওয়া ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। আমরা আশা করি, তিনি তাঁর নতুন দায়িত্বে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” ‎র‍্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ‎শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে ভূল্লী বাজারসহ আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম