ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নেতার বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ সম্পন্ন মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নেতার বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ সম্পন্ন  মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সাইফুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  রুহিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় মরহুমের সংগ্রামী জীবনের উল্লেখ্যযোগ্য বিষয় তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন,ওবায়দুল্লাহ মাসুদ,পয়গাম আলী,আনসারুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র,পীরগন্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ।এছাড়াও মরহুমের ছেলে রিপন,রবিউল ইসলাম ,জামাতা আলিম উদ্দীন ও জুলফিকার আলী প্রমুখ।জানাজার নামাজে ইমামতি করেন সালন্দর মাদরাসার অধ্যক্ষ তোহা।
মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে। ছালেহীয়া মাদরাসা মাঠে জানাজার নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।এ সময় রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র বর্মন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।গার্ড অব অনার প্রদানের পূর্বে উপজেলা প্রশাসন এবং রুহিয়া থানা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করেন রুহিয়া থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,বদরুল ইসলাম বিপ্লব,মকবুল হোসেন এবং গনেশ চন্দ্র সেন। মরহুমের লাশ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে নেওয়া হয় ঠাকুরগাঁও পৌর শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে।দুপুরে লাশ রাখা হয় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এবং সেখান থেকে রুহিয়া থানা বিএনপি কার্যালয়ের সামনে সর্ব সাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।


উল্লেখ্য, তিনি গত রোববার (৩ মার্চ) দুপুরে ভারতে টাটা মেমোরিয়াল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।

দৈনিক বিজয় নিউজ/ সাইফুল ইসলাম