ভয়েজ বিডি ২৪.কম সম্পাদক এর আমন্ত্রণে মনোহরদীতে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ(জানিপপ)চেয়ারম্যান এর আগমণ
দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
শুক্রবার(২৩ ফেব্রুয়ারি)ভয়েজ বিডি ২৪.কম সম্পাদক,কাজী শরীফুল ইসলাম শাকিল এর আমন্ত্রণে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ(জানিপপ)এর চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি,প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ অল্প সময়ের সফরে মনোহরদীতে আগমণ করেন।এ সময় তিনি ভয়েজ বিডি ২৪.কম সম্পাদকের নিজবাড়ী উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর ও শ্বশুরবাড়ী বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে কিছুক্ষণ অবস্থান করেন।এরপর বন্ধু শাকিলকে নিয়ে তিনি গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের আপ্যায়নে মুগ্ধ হন। উনার আগমণের বিষয়ে জানতে চাইলে,ভয়েজ বিডি ২৪.কম এর সম্পাদক কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন,শুক্রবার আমার দাদী-শ্বাশুড়ীর কুলখানি ছিল,এ উপলক্ষ্যেই উনার এখানে আসা।এছাড়াও তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।উনার মতো বন্ধু পেয়ে সত্যিই আমি গর্বিত।উনার আগমণে আমরা মনোহরদীবাসী ধন্য।আমি সর্বদা প্রিয় বন্ধুর সর্বোপরী সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম