রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু  হয়েছে। ২ আগস্ট ২৬ রবিবার  দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বনগ্রামের কলাবাজ্জেঘোনা এলাকার ‘সায়রা নিবাস’ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই ভবনের কেয়ারটেকার মাঈন উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর পৌনে ১টার দিকে পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ইমু জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া