সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অর্ধ-বার্ষিক প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে  অর্ধ-বার্ষিক প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র-  ছাত্রীদের অর্ধ-বার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (০৩ জুলাই ২০২৬) সকালের দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে উক্ত  অর্ধ-বার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানেে  প্রধান অতিথি   হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী: পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। অতিথিরা বলেন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার ও দেশের জন্যও গর্ব বয়ে আনতে পারে। নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি পরিবার ও দেশের জন্যও গর্ব বয়ে আনতে পারে।এসময়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের  শিক্ষক / শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট