টেকনাফের হ্নীলায় অভিজাত মিষ্টি বিপনী মিষ্টিময়ীর শুভ উদ্ভোধন
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
নতুন বছরের শুরুতেই টেকনাফের হ্নীলা বাসস্টেশনের পালকি কাউন্টারের পূর্ব পাশ্বে হাজী আশরফ আলী মার্কেটে শুভ উদ্ভোধন হয়েছে অভিজাত মিষ্টি বিপনন কেন্দ্র মিষ্টিময়ীর। ০১ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার জুহুরের নামাজের পর হ্নীলা বাসস্টেশনের হাজী আশরফ আলী মার্কেটে খতমে কুরআন পাঠের মধ্যদিয়ে উক্ত মিষ্টিময়ীর শুভ উদ্ভোধন করা হয়। হ্নীলা বাজারের পুরাতন ব্যবসায়ী হাজী মুহাম্মদ রশিদ টাউয়ারের সত্বাধিকারী হাজী মুহাম্মদ রশিদ সওদাগরের সার্বিক পরিচালনাও তার ছেলে দিলদার আহমদের ব্যবস্থাপনায় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি তার ব্যবসায় নতুন বছরে নতুন ভাবে যোগ হয়েছে এই মিষ্টিময়ীর। উক্ত মিষ্টিময়ীতে পাওয়া যাচ্ছে দেশী বিদেশী বিভিন্ন মিষ্টির সমাহার। এছাড়া ও পাওয়া যাচ্ছে দেশী বিদেশী গুনগত মানের ভেজাল মুক্ত ফাস্টফুর্ড জাতীয় খাদ্য সামগ্রি। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এলাকার খ্যাত নামা আলেম উলামা,হাফেজে কুরআন,ব্যবসায়ী,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে মিষ্টি মূখ করেছেন।
উদ্ভোধন শেষে ব্যসায়িক উন্নতিও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন লেদা ইবনে আব্বাস মাদ্রাসার পরিচালক ক্বারী শাকের আহমদ।এসময় মোনাজাতে অংশগ্রহণ করেছেন হ্নীলাশাহ মজিদিয়া মাদ্রাসাও হ্নীলা আলফালাহ একাডেমি পরিচালনা কমিটির সভাপতি এবং হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ,শাহ মজিদিয়া মাদ্রাসার প্রভাষক নুরুল আমিন, টেকনাফ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার আলী আহমদ। হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বাজার ইজারাদর আবুবকর আল মাসুদ,ফকিরাবাদ মাদ্রাসার পরিচালক মাও: আতাউল্লাহ,হ্নীলা স্টেশন জামে মসজিদের খতিবও ইমাম হাফেজ মাও: জামাল উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু,সাধারণ সম্পাদক আব্বাস আলী,দলিল লিখক ইলিয়াছ মিন্টু প্রমূখ।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক