নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত দুটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার ৫০মিনিট সময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম সঙ্গী ফোর্সের সহায়তায় বাইশারী বাজার সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে বিএনপি'র নেতা কর্মী ও এলাকাবাসিদের সাথে নিয়ে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম বাইশারী এলাকায় হোছনের (২৯) বসতবাড়ির সামনের শুকনো খড় দিয়ে ডাকা অবস্থায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ০২টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০১টি ৭.৬২ এমএম কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।
এবং অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, "এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার রাজনিতিবিধ ও স্থানীয়রা জানান, মধ্যম বাইশারী এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ডাকাত চক্রের তৎপরতা রয়েছে। পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি