সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলী আহাম্মদ মোস্তফা গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলী আহাম্মদ মোস্তফা  গভীর শোক
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহাম্মদ মোস্তফা। এক শোকবার্তায় আলী আহাম্মদ মোস্তফা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ