শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে

শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় অবস্থানে জামায়াত! জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে। রবিবার (৩ মে ২০২৬) সকালে শহরের পাহাড়পুরস্থ দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন। তিনি বলেন, সংসদে প্রথম অধিবেশনের সমাপ্তিতে সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে দেশের জনগণ বার্তা পেয়েছেন। জামায়াত দেশের স্বার্থে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করবে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবে। জামায়াত সরকারি দলের জনআকাঙ্ক্ষার বিপরীতে যে কোন পদক্ষেপের সমালোচনা করবে। জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোটে বিজয়ী জনরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নিবে ও বাস্তবায়ন। মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের মজবুতি অপরিহার্য। দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্মগঠন, কর্মীগঠন ও জনশক্তির মান উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জানমালের কুরবানির ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরো উদ্বুদ্ধ করার জন্য দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান