নওগাঁর মহাদেবপুর ব্র্যাক অফিস মোড়ে ট্রাকের চাপায়পিষ্ট হয়ে মিঠু নামে এক জনের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ইটবোঝায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহজাহান আলী মিঠু (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা সদরের ব্র্যাক অফিস মোড়ে। মিঠু উপজেলার এনায়েতপুর ইউপির বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে। সোমবার সন্ধ্যায় মহাদেবপুর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে ব্র্যাক অফিস মোড়ে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার