বিজয়ের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে চলার অঙ্গীকার- রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

বিজয়ের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে চলার অঙ্গীকার- রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। লাখো শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে। দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, বরিশাল, রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ সূর্যদয়ের সাথে সাথে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এবং ০৭:১৫ মিনিটে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরিশাল সদর আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষকসহ, আনসার ব্যাটালিয়ন, সাধারন আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯:০০ টায় রেঞ্জ কমান্ডার বরিশাল বেলস্ পার্ক আনুষ্ঠানিক কুচকাওয়াজে যোগদান করেন।

১১:০০ টায় রেঞ্জ কার্যালয় সভা কক্ষে উপস্থিত বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান। এবং সবার উদ্দেশ্য বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনতার সুফল ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। বাদ যোহর বরিশাল রেঞ্জ কার্যালয় মসজিদে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ও যারা শহীদ হয়েছেন এবং বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে নিহতদের আত্নার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ, আওতাধীন ৬ টি জেলা ইউনিট এবং পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “মহান বিজয় দিবস” উদযাপিত হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান