বগুড়ায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ তোতার কবরে শ্রদ্ধাঞ্জলি

বগুড়ায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ তোতার কবরে শ্রদ্ধাঞ্জলি
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস-২৫ এর প্রথম প্রহরে বগুড়া জেলার প্রথম শহীদ ‘শহীদ তোতা মিয়া’র কবরে ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দিবসের সূচনালগ্নে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারায় অবস্থিত শহীদ তোতা মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাডেমীর পক্ষ থেকে জাতির এই বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে একাডেমীর অস্থায়ী ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর সহ-সভাপতি লায়ন আয়শা বেগম, টিএমএসএস'র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ লায়ন মোঃ সোহরাব আলী খান, একাডেমী ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন আকন্দ, একাডেমীর অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কিউরেটর নাদিরা পারভিন, একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ও সকল শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান