কেশবপুরে বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা মাঝপাড়া ১০৫ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা মাঝ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ওই ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ ডিসেম্বর-২৫ ) সকাল ১১ টায় ইমাননগর এমবিজি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হায়দার আলী মাষ্টার-এর সভাপতিত্বে এবং গড়ভাঙ্গা মাঝপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোরশেদুল ইসলাম-এর সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গড়ভাঙ্গা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেছমত আলী,
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, ডোংগাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক নিখিল মন্ডল, গড়ভাঙ্গা ইসলামী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল রহিম, রাজ্জাক, আবু সাইদ, প্রভাত কুমার দেবনাথ, সহকারী শিক্ষক মোঃ ফিরজ উদ্দিন। ফাতেমা খাতুন, হোসনেয়ারা খাতুন, রোজিনা খাতুন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেছমত আলী বলেন, আপনারা সন্তানদের অভিভাবক কিন্তু আমাদের দ্বায়িত্বও অনেক। আমাদের ভুমিকা পালন করতে হয় কঠোরতম । এবং আপনাদের দায়িত্ব থেকে সহযোগিতা করলে আমার প্রাথমিক পর্যায় থেকে বাচ্চাদের শক্ত ভিত্তি মজবুদ করে গড়ে উঠাতে পারি। তবেই সোনার সন্তানরা কাঙ্খিত জায়গায় পৌঁছাতে পারবে বলে আশা করি।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ