আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে বিভ্রান্তিমূলক ভিডিও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে বিভ্রান্তিমূলক ভিডিও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম
ছবিঃ মোঃ রাজিব আহসান

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ

ঢাকায় ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক ভিডিও ছড়ানো হচ্ছে। পুরোনো কর্মসূচির ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে, এমনকি ভিন্ন প্রসঙ্গের ঘটনাকেও আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে দাবি করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ১০ নভেম্বর একটি ভিডিও viral হয়, যাতে দেখা যায় রাস্তায় উত্তেজিত জনতা এবং পুড়তে থাকা মোটরসাইকেল। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘বরিশালে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শুরু’।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ২০২৩ সালের ৪ আগস্টের, যখন বরিশালে জুলাই আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা ‘Classic & Rock, Barishal’ দোকানের মালিক ফয়সাল আলম চৌধুরী মিন্টু নিশ্চিত করেছেন, এটি গত বছর আগস্ট মাসের ঘটনা, যখন করিম কুটি মসজিদের কাছে তার দোকানের সামনে মোটরসাইকেলগুলোতে আগুন দেওয়া হয়।

বরিশালের স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তখনকার প্রতিবেদনও এই তথ্য নিশ্চিত করে। প্রথম আলো, সমকাল, দৈনিক বিজয় নিউজ, বাংলানিউজ২৪সহ বেশ কয়েকটি মিডিয়া ২০২৩ সালের ৪ আগস্ট ‘বরিশালে প্রতিমন্ত্রীর বাড়ি ভাঙচুর, ২০টি মোটরসাইকেলে আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল।

সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আওয়ামী লীগের নতুন কোনো কর্মসূচির নয়, বরং ২০২৩ সালের ৪ আগস্টের সংঘর্ষের দৃশ্য।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব আহসান