শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পলাতক
দৈনিক বিজয় নিউজ জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই শিক্ষককে আসামি করা হয়েছে।
আসামি শামীম উল বাশারের (৪০) বাড়ি একই উপজেলার চিনাডুলী ইউনিয়নে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার সকালে শিশু শিক্ষার্থীকে বই ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শামীম উল বাশার তার বসতবাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। এরপর শিশুটি বাড়ি ফিরে প্রথমে তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা রাতে থানায় গিয়ে মামলা করেন।
মামলাটির সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি প্রথম আলোকে জানান, শিশু শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ ই