নীলা রানীর উপর নির্যাতনের ঘটনায় মানববন্ধন পালন হয়।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানীর উপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৬ শনিবার দিনাজপুর এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন এর পর বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় নিলা রানীর বাড়ি পরিদর্শন করেছেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন। এ সময় থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকারসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মারুফাত হোসাইন নিলা রাণীর পরিবারের সদস্যদের অভয় দিয়ে বলেন" আপনারা ভয় পাবেন না, পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান