বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ‘উচ্চমান সহকারী’ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘উচ্চমান সহকারী’ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপ (লিখিত-এমসিকিউ) তারিখ: ২৫ জুলাই ২০২৫, শুক্রবার সময়: বিকেল ৪টা থেকে ৫টা স্থান: কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯
দ্বিতীয় ধাপ (লিখিত-রচনামূলক) তারিখ: ২৬ জুলাই ২০২৫, শনিবার সময়: বেলা ৩টা থেকে বিকাল ৫টা স্থান: প্রশিক্ষণ একাডেমি ভবন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ দ্বিতীয় ধাপের পরীক্ষায় শুধুমাত্র প্রথম ধাপে (এমসিকিউ) উত্তীর্ণ প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।
মৌখিক পরীক্ষা লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বাপবিবো’র ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রবেশপত্র সংগ্রহ প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। সকল পরীক্ষার্থীকে বাপবিবো’র ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। বিস্তারিত তথ্য বাপবিবো’র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ