ঢাকাস্থ চিরিরবন্দর ও খানসামাবাসীর সাথে জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত:

ঢাকাস্থ চিরিরবন্দর ও খানসামাবাসীর সাথে জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লার  মতবিনিময় সভা অনুষ্ঠিত:
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঢাকায় অবস্থানরত বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর- খানসামা) নির্বাচনী আসনের জামায়াত ইসলামি মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা।

১১ জুলাই ২০২৫ ইং, শুক্রবার- বিকাল:৩টায় রাজধানীর কল্যাণপুরে কাচ্চি মাশাল্লাহ রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন পেশার জনগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর থানা জামায়াতে ইসলামীর আমীর সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নির্বাচনি আসনের পরিচালক রাজিবুর রহমান পলাশ, অনুষ্ঠানের বিশেষ আর্কশন ছিলেন ইসলামি গানের প্রখ্যাত শিল্পী মশিউর রহমান।

আফতাব উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘ সময় আওয়ামী অপশাসনের হাত থেকে জাতি আজ মুক্ত হলেও তাদের অন্যায়ের ধারাবাহিকতা কিন্তু থেমে নাই। সচেতন মানুষ এখন সিদ্ধান্ত নিতে পারেন এই দেশ কার হাতে নিরাপদ? আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবার প্রতি অনুরোধ করেন তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান