রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তাফা মামুনকে দেখতে চায় তৃণমূল

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তাফা মামুনকে দেখতে চায় তৃণমূল
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী জেলা বিএনপির আগামী দিনের নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা মোঃ গোলাম মোস্তাফা মামুনকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার কারণে তিনি আজ রাজশাহী বিএনপির নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন। দলীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে ছাত্ররাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছিলেন গোলাম মোস্তাফা মামুন। তিনি রাজশাহী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (জেনারেল সেক্রেটারি) এবং সে সময়ের একজন পরিচিত ছাত্রনেতা ছিলেন। রাজশাহী জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। ইতোমধ্যে তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আহ্বায়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

নেতাকর্মীদের মতে, দলের প্রতিটি সংকটময় সময়ে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রামে একাধিকবার কারাবরণ করেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। ফলে তিনি আজ ত্যাগ, সংগ্রাম ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তৃণমূল নেতাকর্মীরা আরও বলেন, গোলাম মোস্তাফা মামুন একজন দক্ষ সংগঠক। তিনি যে ইউনিট বা সাংগঠনিক দায়িত্বই পেয়েছেন, সেখানেই দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং দলীয় কর্মীদের পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অনেকের ভাষ্য, রাজশাহীর তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অন্যতম ভরসাস্থল গোলাম মোস্তাফা মামুন। পাশাপাশি তিনি গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সবসময় এগিয়ে আসেন, যা তাকে সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় করে তুলেছে। দলীয় নেতাকর্মীরা মনে করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং রাজশাহী জেলা বিএনপিকে গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে গোলাম মোস্তাফা মামুনের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত নেতার বিকল্প নেই। তাদের প্রত্যাশা, আগামী দিনে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তিনি রাজশাহী জেলা বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন