হামাসের ১৭ রকেট হামলা: ইসরায়েলি এলাকায় আঘাত

হামাসের ১৭ রকেট হামলা: ইসরায়েলি এলাকায় আঘাত
ছবিঃ সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড ইসরায়েলি আগ্রাসনের জবাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও নৃশংসতার প্রতিক্রিয়ায় তারা অধিকৃত আশদোদ ও আশকেলনে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সূত্রে জানা গেছে, গাজা থেকে আশদোদে ৭টি এবং লাচিশ এলাকার দিকে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামাস দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও স্বীকার করেছে যে তারা গাজা থেকে নিক্ষিপ্ত সব রকেট প্রতিহত করতে পারেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের ১৭ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, গাজার জনসংযোগ কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যার মধ্যে অনেকেই নিখোঁজ রয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ এমই