তাওহিদা তামান্না খান - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
তাওহিদা তামান্না খান - এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক - সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা। (সুত্রঃ শ্রদ্ধেয়া তাওহিদা তামান্না খান স্বাতী আপা-কে উৎসর্গীত)
যোগ্য পিতার সময়ের সুযোগ্য কন্যা-
নামটি তার তাওহিদা খান তামান্না,
বলেন কথা বচনে দ্বীপ্ত কন্ঠে প্রতিবাদী-
দেখেছি তার নেতৃত্বের গুনাবলী নিরবধি...
যা বলেন করেন তাই মন-প্রাণে ভীতি হীন-
প্রার্থনা করি যে আসবেই তার বর্ণময় সুদিন,
কথা কাজের মিল থাকলেই ভবিষ্যৎ ভালো-
রাজনীতির আকাশে সত্যবাদীরাই জ্বালে আলো!
তামান্না আপার ব্যবহারে আছে মাখা মুগ্ধতা-
দেখেছি তার সুকোমল আচরনে সৌজন্যতা,
তিনি যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী হতে-
সদা যাচ্ছেন মাঠ-ঘাট চষে রাজনীতিতে...
আদর্শিক পিতার রক্তের ধারা শরীরে বহমান-
সেইতো আমার প্রিয় শ্রদ্ধেয় আপা তামান্না খান,
রাজনীতি আছে যার রক্তে মিশে কথা বলে-
শুরু হয় যার পথ চলা মানুষের সাথে কথা বলে!
দৃঢ়তা মনোবলে অটুট আপা আমরা জানি-
তার কাছে আদর্শিক রাজনীতির বচন শুনি,
জানি ভেদাভেদ নয় রাজনীতির মুল হাতিয়ার-
নয়তো দূর্নীতিতে গড়ে তোলা সম্পদের পাহাড়!
উদ্দিন চাচার আদর্শের সৈনিক তামান্না খান-
করো তারে ওগো প্রভূ নেক হায়াত দান,
তামান্না আপা'র স্বপ্ন পূরন করে দাও মহীয়ান-
তার স্বপ্নের সাফল্যে যেনো হয়ে যাই সৌভাগ্যবান!
(রচনাঃ ২১শে মার্চ'২০২ঈশায়ী,
রোজঃরবিবার,মহকক,
চলনবিল, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ