"আকির হোসেন শিকদার পান্না"
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
"আকির হোসেন শিকদার পান্না"
(সুত্রঃ মোঃ আকির হোসেন শিকদার পান্না
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা-কে উৎসর্গীত)
অমায়িক ব্যবহার ও হৃদয় উচ্ছ্বাসিত ধ্যান ধারনা যার-
তিনি হলেন পরম শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র আকির শিকদার,
সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে অন্যতম গুনী আইনজীবী-
সময় তাকে মূল্যায়ন করবে বাস্তবিক প্রেক্ষাপটে তা ভাবি!
নবীন আমি প্রবীণ তিনি দাড়ালে পাশে তার নিবিড় সংস্পর্শে
তার হৃদয়ের গহীন থেকে শুভেচ্ছা ভালোবাসা সর্বদা বর্ষে,
সাহসী সে মননে অভিজাত ফলপ্রসূ যে চিত্তের ভাবধারায়-
সাফল্য তার করতালুতে করতে নোঙর উদ্যৃত সময়ের খেয়ায়!
সফলতা ব্যর্থতা মুদ্রার এপিঠ ওপিঠ সকলেই জানি বুঝি-
চাকচিক্যের মাধুর্যতায় গুনী-মানী ও মহৎ মানুষদের খুঁজি,
মানুষ হিসেবে মোদের সর্বাগ্রে উপস্থাপন করতে হয় সমাজে-
বেঁচে থাকে মানুষ কর্মযজ্ঞ সাধনায় বিকাশে ভালোমন্দ কাজে!
আকির হোসেন শিকদার পান্না মানবিক আইনজীবী বটে-
মানবিক গুণাবলীর অনন্য উৎকর্ষতা সমৃদ্ধ তিনি ভূতটে,
মুখ্য নয় স্বার্থ ও সত্ব পেশাগত জীবনের প্রতিটি পদক্ষেপে-
ন্যায় বিচারের কাঠগড়ায় তিনি ন্যায়ে আপনাকে দেন সঁপে!
হাঁটি হাঁটি পা পা'য় বত্রিশ বছর পার করে তেত্রিশে পদার্পনে-
সফলতার সিঁড়িতে আরোহনে যশ খ্যাতিমান হয়েছেন আইনাঙ্গনে,
আইন পেশায় আইন সেবায় সুনাম আছে বেশ দেশ জুড়ে-
নবীন প্রবীণের যোগসুত্র তৈরীতে সিদ্ধহস্ত পৃষ্ঠপোষক অন্তরে।
শুভেচ্ছা দেওয়ায় মহান মাবুদের দরবারে করি এ প্রার্থনা-
দেশ ও দশের সেবায় করো কবুল স্যারকে করি আরাধনা,
সুস্থতা সাফল্যে আইনাঙ্গনে তেত্রিশকে ছেষট্টিতে কর পার-
সকলের প্রিয় পাত্র থাকেন যেনো আকির শিকদার পান্না স্যার......!
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ